অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (১২ আগস্ট) থেকে নতুন নকশার ১০০ টাকার নোট ইস্যু করবে। প্রথম দফায় নোটগুলো বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে বিতরণ শুরু হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য শাখায় পৌঁছে যাবে।

নতুন সিরিজের নোটের থিম ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’। নোটের সামনে বাম পাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার ছবি থাকবে। নোটের পেছনের অংশে সুন্দরবনের দৃশ্য ফুটে উঠবে। নোটের প্রধান রঙ নীল।

নোটটির আকার হবে ১৪০ মিমি × ৬২ মিমি এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর থাকবে।

নতুন নোটটিতে ১০টি আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে রয়েছে রঙ পরিবর্তনশীল ‘১০০’ সংখ্যা, নিরাপত্তা সুতা, রয়েল বেঙ্গল টাইগারের জলছাপ, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তিনটি উঁচু বিন্দু, ইন্টাগ্লিও প্রিন্টিং, মাইক্রোপ্রিন্ট, সি-থ্রু ইমেজ এবং UV সুরক্ষা ফিচার।

বাংলাদেশ ব্যাংক জানায়, নোটের দুই পাশে বিশেষ বার্নিশ থাকার কারণে এটি চকচকে এবং দীর্ঘস্থায়ী হবে।

এর আগে একই সিরিজে ১,০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট চালু করা হয়েছে এবং বাকি মূল্যমানের নোটগুলোও পর্যায়ক্রমে চালু হবে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 August 2025

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

chitrodesh.com