খােজঁ-খবর

শাহ্জালাল ব্যাংকের ‌ব্যবসায়িক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
রাজধানীর একটি হোটেলে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসজেআইবিএল) বাৎসরিক ব্যবসায়িক সম্মেলন-২০২০ এর আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান সানাউল্লাহ সাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালকবৃন্দ আব্দুল হালিম, খন্দকার শাকিব আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, গোলাম কুদ্দুছ, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. মো. আব্দুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আব্দুল আজিজ ও এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী ও ইমতিয়াজ ইউ. আহমেদ উপস্থিত ছিলেন।

ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও নির্বাহীবৃন্দ এবং ১৩২টি শাখার ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে বিগত বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার মূল্যায়ন ও ব্যাংকের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কলাকৌশল নিরুপণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

আন্যদিকে সম্মেলনে বিগত বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের নির্বাহীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 January 2020

শাহ্জালাল ব্যাংকের ‌ব্যবসায়িক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত

chitrodesh.com