প্রধান সংবাদ

দেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
দেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের প্রেত্মাতারা রয়ে গেছে। এ সময় শুধু বইয়ের কতগুলো লাইন পরিবর্তন করলেই সংস্কার হবে না, জনগণের ভাগ্যের ভালো পরিবর্তন হলেই তবে তা সংস্কার হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে যশোর টাউন হল মাঠে জেলা বিএনপির উদ্যোগে তরিকুল ইসলামের স্মরণসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আজ অনেক ব্যক্তি সংস্কারের কথা বলছেন, তবে সবার আগে সংস্কারের প্রস্তাব বিএনপিই দিয়েছিল। ঘোষিত ৩১ দফা সংস্কারের রূপরেখা বাস্তবায়নে তার দল প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

এ সময় রাজনীতিতে তরিকুল ইসলামের অবদানের কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, এমন একজন মানুষ হারিয়েছি বলেই হয়তো আজ আরও ভালো পরামর্শ থেকে বঞ্চিত হয়েছি। দেশ ও রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য বলেও মন্তব্য করেন তিনি।

স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুণ্ডু, সদস্য ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, সাবিরা নাজমুল মুন্নি, আমজাদ হোসেন, ডা. হারুন অর রশিদ, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, দীপংকর দাস রতন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব কবির প্রমুখ।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
05 November 2024

দেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে: তারেক রহমান

chitrodesh.com