অন্যান্যপ্রধান সংবাদ

বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে ভারতের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটি।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশিদের আপাতত চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে।

এর আগে, গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বন্ধ রয়েছে ভারতীয় ভিসা পরিষেবা। পরে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ফিরিয়ে নেয় দেশটি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হলেও মিলছে না ভিসা পরিষেবা।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায়। তবে এখনই সকলে ভিসা পাবেন না। কেবলমাত্র যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান, তাদেরই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 September 2024

বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে ভারতের নতুন বার্তা

chitrodesh.com