সারাদেশ

রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে প্রাণ গেল তিনজনের

রংপুরের প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে তিন অ্যাম্বুলেন্স যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের বাসুরবান্দা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে বাসুরবান্দা নামক এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ডিপজল পরিবহনের একটি বাসের সঙ্গে রংপুরগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন অ্যাম্বুলেন্স যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের রংপুরে মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহত সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী। ঢাকা টাইমসকে ওসি জানান, নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। লাশ তিনটি উদ্ধার করে রংপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
15 January 2020

রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে প্রাণ গেল তিনজনের

chitrodesh.com