প্রধান সংবাদবিনোদন

বুবলীর পর মাহির ছেলের জন্মদিনে সরব পরীমণি

বিনোদন ডেস্ক
কিছুদিন আগে ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে শবনম বুবলীকে কটাক্ষ করেছিলেন পরীমণি। তুলেছিলেন নকলের অভিযোগ। এবার মাহিয়া মাহির ছেলের জন্মদিনেও সরব হলেন তিনি।

গতকাল ২৮ মার্চ মাহির ছেলে শামসুদ্দিন ফারিশের জন্মদিন। সহকর্মীর সন্তানের জন্মদিনে সামাজিক মাধ্যমে ভালোবাসা পাঠিয়েছেন পরী। তিনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে মানিক চাঁদ আমাদের। তুমি মায়ের চোখের মণি হয়ে থাকো ফারিশ বাবা। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি।’

এর আগে গত ২১ মার্চ ছিল বুবলী ও শাকিব খানের ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন। এ উপলক্ষে সন্তানকে নিয়ে কিছু কথা ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। এরপরই পরী নিজের ফেসবুকে লিখেছিলেন, আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!

এর আগে সন্তানের জন্মদিনে পরীমণিও ছেলে পুণ্যকে এরকম একটি ভিডিও প্রকাশ করেছিলেন। পরী বলতে চাইছিলেন, তার ওই ভিডিও অনুকরণ করে ভিডিও বানান বুবলী। সেকারণেই নাম প্রকাশ না করে খোঁচা দিয়েছিলেন বুবলীকে।

এদিকে বিরতি কাটিয়ে ফেরার পর একে একে বেশ কিছু কাজে যুক্ত হয়েছেন পরীমণি। শেষ করেছেন ‘ডোডোর গল্প’ছবির কাজ। এতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক। নাম লিখিয়েছেন টলিউডে।

সেখানকার ‘ফেলুবকশি’ নামের একটি ছবিতে দেখা যাবে তাকে। এতে তার পরীতে আছেন সোহম চক্রবর্তী। এরইমধ্যে শুরু হয়েছে শুটিং। ‘খেলা হবে’ নামে আরও একটি সিনেমাও রয়েছে পরীর হাতে।

//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
29 March 2024

বুবলীর পর মাহির ছেলের জন্মদিনে সরব পরীমণি

chitrodesh.com