খােজঁ-খবরপ্রধান সংবাদ

বাণিজ্য মেলার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার:
রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ‌্যা সোয়া সাতটার দিকে ফ্রুটিকার স্টলে আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের দায়িত্বরত কর্মকর্তা রিমা খানম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্রুটিকা প্যাভিলিয়নে আগুন লাগে সন্ধ্যার দিকে। ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সর্বশেষ ৭টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, বাণিজ্য মেলায় ফায়ার সার্ভিসের আলাদা একটি ইউনিট সবসময় থাকে। এছাড়া প্রায় সব কয়টি স্টলে নিজস্ব অগ্নিনিরাপত্তা সরঞ্জাম রয়েছে।

প্রত্যক্ষদর্শী মিলন বলেন, ‘আমি সামনেই ছিলাম। হঠাৎ দেখি চারদিকে ধোয়া ছড়িয়ে পড়ছে। মানুষজনকে আগুন লাগার পর পরই দৌড়ে বের হতে থাকে।’

চিত্রদেশ//এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
09 January 2020

বাণিজ্য মেলার আগুন নিয়ন্ত্রণে

chitrodesh.com