প্রধান সংবাদসারাদেশ

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন বাসের ১০ যাত্রী। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন।

শনিবার ভোরে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকাগামী থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। এতে যানজটে আটকা পড়ে কর্মস্থলগামী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে সকাল পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 July 2022

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

chitrodesh.com