প্রধান সংবাদ

জিয়া পাকিস্তানিদের বিরুদ্ধে গুলি চালিয়েছেন, এমন নজির নেই: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন ঠিক আছে। কিন্তু তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে গুলি চালিয়েছেন এমন নজির নেই। ফলে তিনি যুদ্ধ করেননি।

মঙ্গলবার মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ৭৫-এর খুনি ও অপশক্তির উৎস ছিলেন জিয়াউর রহমান। ৭৫ এর খুনিদের সাথে সবসময় ছিলেন জিয়াউর রহমান। অবৈধভাবে ক্যু করে ক্ষমতা দখল করেন। বেঈমানির কারণেই মেজর থেকে পদন্নোতি পেয়েছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, জিয়া্র রহমানের শাসনামলে দেশে শিক্ষার কোনো পরিবেশ ছিলো না। ছিলো অস্ত্রের ঝনঝনানি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছে। পড়াশোনার পাশাপাশি দেশ ও জনগণের কাজে ছাত্রলীগকে মনোনিবেশ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
31 August 2021

জিয়া পাকিস্তানিদের বিরুদ্ধে গুলি চালিয়েছেন, এমন নজির নেই: প্রধানমন্ত্রী

chitrodesh.com