প্রধান সংবাদ

শপথ নিলেন আরও চার উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আরও চার উপদেষ্টার শপথ নিয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

নতুন উপদেষ্টারা হলেন সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

এর আগে, গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং ১৩ উপদেষ্টা শপথ নেন। দুইদিন পর শপথ নেন আরও তিন উপদেষ্টা। সব মিলিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ২২ জনে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 August 2024

শপথ নিলেন আরও চার উপদেষ্টা

chitrodesh.com