প্রধান সংবাদ

কাঠগড়ায় ৪২ মিনিট যেমন ছিলেন পরীমনি

বিনোদন ডেস্ক:
বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগী রাজকে চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মামুনুর রশিদ শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

রাত ৮টা ২৫ মিনিটের দিকে পরীমনি ও রাজসহ চারজনকে আদালতে হাজির করা হয়। আদালতে প্রবেশ করে পরীমনি তার কোনো এক স্বজনকে জড়িয়ে ধরেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনী তাদের দুজনকে আলাদা করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

এর কিছুক্ষণ পরে বিচারক এজলাসে আসেন এবং রিমান্ড ও জামিন শুনানি শুরু হয়।

শুনানির শুরু থেকেই পরীমনি আদালতে নিশ্চুপ ছিলেন। তার চোখে মুখে হতাশার ভাব ছিল। এসময় তার সহযোগী রাজকে স্বাভাবিক থাকতে দেখা গেছে। আদালতে রাজ তার আইনজীবী এবং বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেছেন কাঠগড়ায় দাঁড়িয়ে। কিন্তু পরীমন নিশ্চুপ ছিলেন।

শুনানি শেষ হয় রাত ৯টা ৮মিনিটে। শুনানি শেষে পরীমনিকে আদালতের এজলাস থেকে নিয়ে যাওয়া হয়। সূত্র জানায়, আদালতে ৪২ মিনিটের পুরোটাই চুপ ছিলেন পরীমনি।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পরীমনি ও তার সহযোগী দীপু এবং প্রযোজক রাজ ও তার সহযোগী সবুজ আলীর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর কয়েকটি ধারায় পৃথক মামলা করা হয়।

এই অভিনেত্রীকে উপস্থিত করার আগেই আদালত পাড়ার নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

উল্লেখ্য, বুধবার রাতে বনানীর বাসায় পৃথক অভিযান চালিয়ে পরীমনি ও রাজকে আটক করে র‍্যাব। অভিযানকালে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
06 August 2021

কাঠগড়ায় ৪২ মিনিট যেমন ছিলেন পরীমনি

chitrodesh.com