গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘মানব প্রেমিক’

তুমি যদি ভালোবাসার প্রেমিক না হতে পারো
তবে কাউকে ভালবেসো না
তুমি যদি ভালোবাসার উন্মাদনা সইতে না পারো
তবে ভালোবাসাকে অন্তরে ঠাই দিও না
ভালোবাসার চিরায়ত রূপ অন্তরে ধারন করতে
তুমি লজ্জা ঘৃণা ভয় ক্রোধ পরিহার করো
রং ধনুর সাত রং মেখে বক্ষকে প্রসারিত করো ।
দেখবে ঐশী আলোর এক তীব্র ছটায়
উদ্ভাসিত হয়েছে তোমার অন্তরাত্মা
তুমি নিঃস্ব রিক্ত হওনি বরং লাখো মানুষের
দৈনন্দিন অনুভূতিগুলোকে অন্তরে ঠাই দিয়ে
তুমি এক বটবৃক্ষে পরিণত হয়েছ যার ছায়ায়
আশ্রয় নিয়েছে কত নাম না জানা দুর্বল অসহায় মানুষের দল।
যারা সত্যের আলো হয়তো কোনদিন পায় নি
ভালোবাসার মর্মরধ্বনি যাদের অন্তরে জাগেনি
তোমারই পরশপাথরের ছোঁয়ায়
আজ তাদের হৃদয় অনুধাবন করেছে
ক্লান্তিময়, একঘেয়ে, নিরস জীবনে ভালোবাসার মূল্য ।
প্রভাতের আলোর ন্যায় তাদের জীবনে আবারো ফিরে এসেছে
ছন্দময় রঙিন জীবনের ফুরফুরে মেজাজে ঠাসা আনন্দময় দিনগুলো
তুমি প্রেমিক হয়েছ বলেই ভালোবাসা মহীরুহ হয়ে ধরা দিয়েছে সকলের জীবনে
তুমিই জগতের সফল প্রেমিক
মানব প্রেমিক
ঈশ্বর প্রেমিক ।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 July 2021

মেহেবুব হকের কবিতা 'মানব প্রেমিক'

chitrodesh.com