প্রধান সংবাদ

রাজশাহী মেডিকেলে আক্রান্ত ও উপসর্গে আরো ২২ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গে ১৭ জনের মৃত্যু নিয়ে মোট ২২ জন মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে মারা যান তারা। নতুন মৃত্যু নিয়ে গত ৩১ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ১ জুলাই সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৭৭ জন।

এর আগের দিন ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল এই হাসপাতালে। গত ২৯ জুন এ হাসপাতালে সর্বোচ্চ রেকর্ড ২৫ জনের মৃত্যু হয়েছিল। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৬০ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪০৫টি।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 July 2021

রাজশাহী মেডিকেলে আক্রান্ত ও উপসর্গে আরো ২২ মৃত্যু

chitrodesh.com