প্রধান সংবাদ

বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত

ডেস্ক:

বাংলাদেশ ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছে মালদ্বীপ।

সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের হলে অনুষ্ঠিত এ নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়।

এক বছর মেয়াদের এই দায়িত্ব এ বছর সেপ্টেম্বর থেকে শুরু হবে। বাংলাদেশ ছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত অন্যান্য সহ-সভাপতি হল কুয়েত, লাওস ও ফিলিপাইন।

এর আগে ২০১৬-১৭ মেয়াদে ৭১তম সাধারণ পরিষদ অধিবেশনেও বাংলাদেশ সহ-সভাপতির দায়িত্ব পালন করেছে।

সাধারণ পরিষদের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতার ধারক ও বাহক এবং বর্তমান বিশ্বের জটিল চ্যালেঞ্জসমূহ মোকাবিলার ক্ষেত্রে জাতিসংঘের নেতৃত্বের প্রতি বিশ্বাসী। উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ তার নীতিগত ও গঠনমূলক অবস্থান বজায় রেখেছে। বহুপক্ষীয় ফোরামে নেতৃত্বদানের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ওপর যে আস্থা রাখে, এই নির্বাচন তারই বহি:প্রকাশ।

এছাড়া মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ ৭৬তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ বিশ্ব এখন সবচেয়ে ভয়াবহ মহামারি মোকাবিলা করছে, যার প্রভাবে বহু মানুষ মারা গেছেন।

হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে ৭ কিলোমিটার দূরে তাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়।

লন্ডনের মেয়র এড হোল্ডার এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। লন্ডনের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর পল ওয়েট বলেছেন, আমাদের কাছে প্রমান আছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

মুসলিম পরিবারটি রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় তাদের গাড়িচাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

চিত্রদেশ//এল//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 June 2021

বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত

chitrodesh.com