প্রধান সংবাদ

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

স্টাফ রিপোর্টার:
গ্যাস লাইনে সংস্কার কাজের জন্য আজ রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর পূর্ব বাইতুল আমান হাউজিংয়ে গ্যাসের সমস্যা দূর করার লক্ষ্যে ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য আজ সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- শেখেরটেক, আদাবর, বাইতুল আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং এবং আশপাশের এলাকা। পাশাপাশি এসব এলাকার পার্শ্ববর্তী এলাকাতেও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক এমন অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
31 May 2021

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

chitrodesh.com