লাইফস্টাইল

রাজহাঁসের মাংস রাঁধবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক:
ধোয়াওঠা গরম ভাতের সঙ্গে রাজহাঁসের মাংস ভুনা হলে জমে বেশ। শীতের এই সময়ে চালের আটার রুটির সঙ্গেও রাজহাঁসের মাংস খান অনেকে। তবে সঠিক রেসিপি না জানার কারণে রান্নায় স্বাদ হয় না অনেকের। চলুন জেনে নেই রাজহাঁসের মাংস রান্নার রেসিপি-

উপকরণ:
রাজহাঁসের মাংস ১ কেজি
পেঁয়াজ কুচি হাফ কাপ
পেঁয়াজ বাটা ১ কাপ
রসুন বাটা ১ টেবিল চামচ
আদা বাটা ১ টেবিল চামচ
টমেটো পিউরি ২ কাপ
হলুদ গুঁড়া ২ চা চামচ
মরিচ গুঁড়া ৩ চা চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ১চা চামচ
দারুচিনি ৩ টুকরা
এলাচ ৩ টুকরা
তেজপাতা ১টা
টমেটো কুচি ২ কাপ
লবণ (পরিমাণমতো)
কাঁচা মরিচ ফালি ৪টি
আস্ত কাঁচা মরিচ ৮টি।

 

প্রণালি:
একটা পাত্রে কাঁচা মরিচ বাদে সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার ১৫ মিনিট রেখে দিতে হবে। ১৫ মিনিট পর প্রেসার কুকারে দিয়ে কষাতে হবে। কষানো হলে তাতে রাজহাঁসের মাংস দিয়ে আবার কষাতে হবে। পানি কমে গেলে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন।

কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখুন। পানি কমে গেলে আবার পানি দিয়ে দিন। পানি কমে মাংস সিদ্ধ হলে তাতে আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। ঝোল মাখা মাখা হলে ফালি করা কাঁচা মরিচ দিয়ে নেড়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
27 December 2019

রাজহাঁসের মাংস রাঁধবেন যেভাবে

chitrodesh.com