অপরাধ ও আইনপ্রধান সংবাদ

হেফাজত নেতা মামুনুল নারীসহ আটক, দাবি দ্বিতীয় স্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারনগাঁয়ের রয়েল রিসোর্টে আটকে রেখেছে সেখানকার স্থানীয় লোকজন।

শনিবার বিকেলে তাকে রয়েল রিসোর্টের একটি রুম থেকে আটক করা হয়। তবে মামুনুল হকের দাবি, করেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে মামুনুল হক সোনারগাঁও রয়েল রিসোর্টে যান। তখন সঙ্গে একজন নারী ছিলেন। ওই সময়ে বিষয়টি দেখতে পেরে উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুসহ লোকজন উপস্থিত হন।

তবে মামুনুল হক দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। তিনি তাকে নিয়ে ঘুরতে বের হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তবিদুর রহমান।

চিত্রদেশ//এসএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
03 April 2021

হেফাজত নেতা মামুনুল নারীসহ আটক, দাবি দ্বিতীয় স্ত্রী

chitrodesh.com