প্রধান সংবাদবিনোদন

ঢাকায় ‘অচিন পাখি’

স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের ‘অচিন পাখি’। মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ নিয়ে বিমানের মোট উড়োজাহাজের সংখ্যা এখন ১৮।

ঢাকায় অবতরণের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথা অনুযায়ী ‘অচিন পাখি’কে ওয়াটার গান স্যালুট জানানো হয়।

এসময় উড়োজাহাজটিকে গ্রহণ করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গত ২০ ডিসেম্বর বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘অচিন পাখি’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। অত্যাধুনিক এই উড়োজাহাজটিতে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনোমি শ্রেণির ২১টি ও ইকোনোমি শ্রেণির ২৪৭টি আসনসহ মোট ২৯৮টি আসন রয়েছে।

গত সেপ্টেম্বর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ সিরিজের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের জন্য বোংয়িং ৭৮৭-৯ সিরিজের অত্যাধুনিক দুটি ড্রিমলাইনার কেনার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী নতুন ড্রিমলাইনার দুটির নামকরণ করেন ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’। বোয়িং ৭৮৭-৯ সিরিজের প্রথম ড্রিমলাইনার ‘সোনার তরী’ গত ২১ ডিসেম্বর বিকেলে দেশে পৌঁছে।

আগামী ২৮ ডিসেম্বর (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোয়িং ৭৮৭-৯ সিরিজের নতুন ড্রিমলাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করবেন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 December 2019

ঢাকায় ‘অচিন পাখি’

chitrodesh.com