অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুর প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারাব হোসেন প্রতাব মল্লিক।

গণসংযোগ কর্মকর্তা জানান, গতকাল বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি সহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিলো। একদিন বন্ধের পর আজ সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করতে শুরু করেছে এবং দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
18 March 2021

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

chitrodesh.com