গল্প-কবিতা

বাংলা একাডেমির সাহিত্য পুরষ্কার পেলেন যারা

স্টাফ রিপোর্টার:
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ ঘোষণা করা হয়েছে। এবার ১০ বিভাগে ১০ জন এ পুরস্কার পাচ্ছেন।

আজ সোমবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এ পুরস্কার ঘোষণা করেন।

পুরস্কার প্রাপ্তরা হলেন- কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

সংবাদ সম্মেলনে হাবীবুল্লাহ একাডেমির মহাপরিচালক বলেন, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চুয়াল যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এ পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা।

এর আগে গতকাল রোববার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার জন্য পুরস্কার কমিটির বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সভাপতি হাবীবুল্লাহ সিরাজী।

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
26 January 2021

বাংলা একাডেমির সাহিত্য পুরষ্কার পেলেন যারা

chitrodesh.com