প্রধান সংবাদ

হাতিরঝিলে প্রবেশ নিষেধ

স্টাফ রিপোর্টার:
করোনা পরিস্থিতির কারণে ‘থার্টিফার্স্ট নাইট’ উদযাপন ঘিরে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে রাজধানীর হাতিরঝিলে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেয়া হবে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।

ওসি আব্দুর রশিদ বলেন, ‘হাতিরঝিল প্রবেশের পাঁচটি রাস্তাই বন্ধ থাকবে। বিকেল কিংবা সন্ধ্যার পর হাতিরঝিল এলাকায় ঘুরতে না আসার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় বসবাসকারীদের সহায়তাও কামনা করেন তিনি।’

ওসি আরো বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ বিকেল থেকে রাতভর হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। হাতিরঝিলে প্রবেশের রাস্তাগুলো বন্ধ থাকবে ১ জানুয়ারি ভোর পর্যন্ত।’

‘থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা রয়েছে সব ধরনের গণজমায়েতে। সন্ধ্যার পর সবাইকে বাসায় ফিরে যাওয়ার’ অনুরোধও করেন ওসি আব্দুর রশিদ।

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
31 December 2020

হাতিরঝিলে প্রবেশ নিষেধ

chitrodesh.com