প্রধান সংবাদসারাদেশ

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ফ্লাইওভারের কাছে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় আহত হয়েছেন অন্তত তিনজন। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জুলফিকার।

তিনি জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হয়েছেন কমপক্ষে তিনজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

চিত্রদেশ//এফ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 December 2020

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৫

chitrodesh.com