চিত্রদেশ

‘ডিজিটাল’ সমস্যায় ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক
বেশ কিছু বছর ধরে আর সেভাবে পর্দায় ক্যাটরিনাকে পাচ্ছে না ভক্তরা। ভারত ছবিই শেষ। যদিও সেই ছবিতেও প্রথমে প্রিয়ঙ্কাকেই কাস্ট করা হয়েছিল। তিনি ছবি না করায় পরবর্তীতে ক্যাটের কাছে আসে প্রস্তাব। এরপর থেকে আর কোনও ছবিতে তাকে দেখা যায়নি। তাই ভক্তদের এখন সোশ্যাল মিডিয়াই ভরসা। সেখানেই একমাত্র নিত্য আপডেট পাওয়া যায় ক্যাটের। শীঘ্রই তাকে পর্দায় দেখার অপেক্ষায় এখন দিন গুণছেন ভক্তরা।

লকডাউনে ঘরেই সময় কাটিয়েছেন ক্যাটরিনা কাইফ। এতে ইন্টারনেটে ‘ডিজিটাল’ সমস্যায় পড়েছেন ক্যাটরিনা কাইফ। ভিডিও কলে নানারকম সমস্যার পরেছেন তিনি।

ইন্সটাগ্রামে সেই গল্পই জানালেন ক্যাটরিনা। বুধবার একটি ভিডিও শেয়ার করেছেন ক্যাট। দেখা যাচ্ছে সেখানে তিনি ‘নুব’ কথাটির অর্থ গুগল করছেন। মুহূর্তের মধ্যেই স্ক্রিনে উত্তর, ‘কোনও একটি বিষয়ে, বিশেষ করে কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে যার জ্ঞান সীমিত’। এর পর নিজেই নিজেকে ‘নুব’ উপাধিতে ভূষিত করলেন বলিউডের প্রথম সারির এই নায়িকা। কেন তার উত্তর মিলল ভিডিওর পরবর্তী অংশে।

সেই ভিডিওতে একের পর এক সমস্যায় পড়তে দেখা গিয়েছে তাকে। কখনও নিজের জিম ট্রেনার, আবার কখনও আলিয়া ভাটের দিদি শাহিন ভাটকেফোন করেছেন ক্যাটরিনা। কিন্তু কথা বলার আগেই আর তার ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে! এখানেই শেষ নয়। ভুল করে নিজেই নিজের স্পিকার অফ করে ফেলছেন তিনি। আবার নেটওয়ার্কের জন্যও ভেস্তে যেতে দেখা গিয়েছে তার একাধিক মিটিং। এমনকি ভার্চুয়াল মিটিং শেষ হওয়ার পর ফোন না কেটেই গল্প অবধি জুড়ে দিয়েছিলেন ক্যাটরিনা!

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
03 December 2020

‘ডিজিটাল’ সমস্যায় ক্যাটরিনা কাইফ

chitrodesh.com