প্রযুক্তি

বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোস সেভেনে ক্রোম ব্রাউজিং সেবা

প্রযুক্তি ডেস্ক:

বিশ্বের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুসারে, গুগল ক্রোম ২০২২ সালের জানুয়ারি থেকে উইন্ডোস সেভেনের জন্য সেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে।

প্রাপ্ত তথ্য অনুসারে, করোনার ভাইরাস বিশ্বমারির কারণে, গুগল ক্রোমের সেবা ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত অব্যাহত রয়েছে।

সংস্থাটি এর আগে ২০২১ সালের জুন থেকে নিজের সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল।

নেটমার্কেটশেয়ারের একটি প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাপী ব্যবহৃত কম্পিউটারগুলো ২০.৯৩ শতাংশ এখনও উইন্ডোস সেভেন ব্যবহার করে।

গুগলের এই পদক্ষেপটি কোটি কোটি ব্যবহারকারীকে প্রভাবিত করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, গুগল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এখন কেবল গুগল ক্রোম উইন্ডোস টেন অপারেটিং সিস্টেমে চলবে।

ব্রাউজারটি ব্যবহার করতে, ব্যবহারকারীদের অপারেটিং সিস্টেমটি আপগ্রেড করতে হবে।

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
28 November 2020

বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোস সেভেনে ক্রোম ব্রাউজিং সেবা

chitrodesh.com