প্রধান সংবাদ

শিল্পকলা একাডেমির পরিচালক হলেন মিমি

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ পেয়েছেন নব্বই দশকের নন্দিত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। শনিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আফসানা মিমি ও সৈয়দা মাহবুবা করিমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তবে তারা কোন বিভাগের পরিচালক হবেন, সেটা এখনও নির্ধারণ করা হয়নি।

এদিকে দায়িত্ব পেয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আফসানা মিমি। তিনি বলেন, অনেক বড় দায়িত্ব। সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে পারি সেই চেষ্টা অবশ্যই করব। সেইসঙ্গে সবার সহযোগিতা চাই৷

উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ১১ নভেম্বর আফসানা মিমিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে সৈয়দা মাহবুবা করিমকেও পরিচালক পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
14 November 2020

শিল্পকলা একাডেমির পরিচালক হলেন মিমি

chitrodesh.com