চিত্রদেশ

বাবা হচ্ছেন সালমান খান!

বিনোদন ডেস্ক:
বলিউডের সুপারস্টার সালমান খানের বর্তমান বয়স ৫৩ বছর। এখনও তিনি ব্যাচেলর। তার বিয়ে নিয়ে গত দুই যুগ ধরে ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই। এখনো বিয়ে নিয়ে নানা ধরনের কথা শুনতে হয়।

মাঝে মধ্যে হেসে হেসেও তার উত্তর দেন আবার কখনো কখনো চটেও যান তিনি। এবার আর বিয়ের খবর নয়। শোনা যাচ্ছে, শিগগিরই বাবা হচ্ছেন সালমান খান। সেটা সিনেমার পর্দায় না, বাস্তবেই নাকি বৈজ্ঞানিক পদ্ধতিতে বাবা হবেন সালমান।

সম্প্রতি এমন গুঞ্জনের বিষয়ে এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, ‘বাড়িতে অনেক খুদে সদস্য রয়েছে। ডিসেম্বরে আরও একজন নতুন অতিথি আসতে চলেছে তার বোনের সংসারে। তাই নতুন করে খুদে সদস্যের আর কোনো প্রয়োজন নেই তার।’

অর্থাৎ বিয়ে না করেও বৈজ্ঞানিক কোনো পদ্ধতিতে সালমান খানের বাবা হওয়ার ইচ্ছে নেই। সব গুঞ্জনকে তিনি উড়িয়ে দিয়েছেন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
13 December 2019

বাবা হচ্ছেন সালমান খান!

chitrodesh.com