রাজনীতি

শনিবার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আগামী শনিবার এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির দফতরের দায়িত্বে থাকা মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১৪ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা মহানরগরসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

রফিকুল বলেন, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য নির্দেশ দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
13 December 2019

শনিবার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

chitrodesh.com