প্রধান সংবাদ

পাটুরিয়া-দৌলতদিয়ায় ২৪ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি:
বৈরি আবহাওয়ার কারণে টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৮টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। পুনরায় লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (নৌ-ট্রাফিক) ফরিদুর ইসলাম।

তিনি জানান, প্রবল বাতাস ও বৃষ্টির কারণে নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। যার ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় শুক্রবার সকাল ৮টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

চিত্রদেশ//এল//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 August 2020

পাটুরিয়া-দৌলতদিয়ায় ২৪ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু

chitrodesh.com