প্রযুক্তি

রক্তে অক্সিজেন মাত্রা জানাবে স্মার্টওয়াচ

প্রযুক্তি ডেস্ক:

সম্প্রতি ওয়াচ জিটি সিরিজের নতুন সংস্করণ ওয়াচ জিটি-২ই নিয়ে এসেছে হুয়াওয়ে। আগের চেয়ে সাশ্রয়ী মূল্যে ওয়াচ জিটি-২ই’তে ১০০ ধরণের ওয়ার্কআউট মোড রয়েছে।

প্রথমবারের মতো এতে যুক্ত করা হয়েছে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (এসপিও২) মনিটরিং ফিচার। যার মাধ্যমে ব্যক্তির রক্তপ্রবাহে অক্সিজেন স্তর জানা যাবে।

হুয়াওয়ে ওয়াচ জিটি-২ই এর একটি ফিচারের সাহায্যে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং করা যাবে। সাধারণত আর্টেরিয়াল ব্লাড গ্যাস (এবিজি) টেস্ট ও পালস অক্সিমিটারের সাহায্যে এটি পরিমাপ করা হয়। কিন্তু হুয়াওয়ে ওয়াচ জিটি-২ই একটি ডেডিকেটেড এসপিও২ আইএর সেন্সরের সাহায্যে এটি পরিমাপ করবে।

এ ওয়াচের সাহায্যে যে কোন সময় কিংবা যে কোন স্থানেই ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (এসপিও২) মনিটর করা যাবে।

ওয়াচ জিটি ২ই’তে মিলবে ১০০ ধরণের ওয়ার্কআউট মোড। যার ফলে শারীরিক অনুশীলন হবে আরও সহজ। এর মধ্যে ওয়াচ জিটি-২ই’তে ১৫ ধরণের প্রফেশনাল ওয়ার্কআউট মোড রয়েছে। যার মধ্যে আটটি আউটডোর অ্যাক্টিভিটিস ও সাতটি ইনডোর অ্যাক্টিভিটিসে সাহায্য করে। প্রফেশনাল ওয়ার্কআউট মোডের ক্ষেত্রে ওয়াচ জিটি-২ই ১৯০ ধরনের ডেটার সমন্বয়ে বিস্তৃত মনিটরিং দেবে।

এছাড়া ছয় ক্যাটাগরির স্পোর্টসের ৮৫ রকমের ওয়ার্কআউট মোড পাওয়া যাবে ওয়াচ জিটি-২ইতে। এসব ক্ষেত্রে এ ওয়াচটি ওয়ার্কআউটের মোট সময়, ক্যালরি ক্ষয়, অনুশীলনের উন্নতিসহ বিভিন্ন রকম মনিটরিং ডেটা সংরক্ষণ করবে।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
20 August 2020

রক্তে অক্সিজেন মাত্রা জানাবে স্মার্টওয়াচ

chitrodesh.com