প্রধান সংবাদসারাদেশ

সিনহা হত্যায় আরো ৩ জন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি:

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশের করা মামলার ৩ সাক্ষী নুরুল আমিন, মো. আয়াছ ও নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের কক্সবাজার আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

র‍্যাব-১৫ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, মেজর সিনহা টেকনাফের মারিশ বনিয়ায় তথ্যচিত্রের শ্যুটিং শেষে ফেরার পথে তাদের ডাকাত সন্দেহে পুলিশকে প্রথম খবর দেয় মো. আমিন। আমিন, আয়াছ ও আজিমকে মেজর (অব.) সিনহা হত্যা মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে টেকনাফ থানায় এজাহারে পুলিশ উল্লেখ করেছিলো। ওই মামলার তদন্তভার সোমবার আদালত র‍্যাবের কাছে ন্যাস্ত করে।

টেকনাফের মেরিনড্রাইভ সড়কের বাহারছড়ায় ৩১ জুলাই রাতে পুলিশের চেকপোস্টে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহত হন। ভ্রমণ বিষয়ক একটি তথ্যচিত্রের কাজ শেষে সিনহা ও তার সহকর্মী সিফাত মেরিনড্রাইভ রোড দিয়ে হিমছড়িতে তাদের রিসোর্টে ফিরছিলেন। মেজর সিনহার ব্যক্তিগত গাড়িতেই তারা দুজন মেরিনড্রাইভ দিয়ে টেকনাফ থেকে হিমছড়ির দিকে আসছিলেন। সিনহা নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাহারছড়ার শামলাপুরে পুলিশ চেকপোস্টে মেজর সিনহাকে গুলি করে ইন্সপেক্টর লিয়াকত আলী। এই সময় সিফাতকে আটক করে পুলিশ। এই ঘটনায় সিফাতকে প্রধান আসামি করে ওই রাতেই এসআই নন্দন দুলাল রক্ষিত বাদি হয়ে একটি মামলা দায়ের করে।

পরে মেজর সিনহা হত্যার ঘটনায় তার বোন শারমিন শাহরিয়ার কক্সবাজারের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। ইন্সপেক্টর লিয়াকত আলীকে প্রধান করে ৯ পুলিশ সদস্যেকে আসামি করা হয় ওই মামলায়। আদালত মামলাটি আমলে নিয়ে র‍্যাবকে তদন্তের দায়িত্ব দেন।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
11 August 2020

সিনহা হত্যায় আরো ৩ জন গ্রেপ্তার

chitrodesh.com