অর্থ-বাণিজ্য

সেরা ভ্যাটদাতার সম্মাননা পেল প্রাণ-আরএফএল এর ৩ প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার:
২০১৭-১৮ অর্থবছরে জেলাপর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রদানকারীর সম্মাননা পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী তিন প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানগুলো হলো- আরএফএল ইলেকট্রনিকস লিমিটেড, হবিগঞ্জ এগ্রো লিমিটেড ও নাটোর এগ্রো লিমিটেড।

 

গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আরএফএল ইলেকট্রনিকস লিমিটেড নরসিংদী, হবিগঞ্জ এগ্রো লিমিটেড হবিগঞ্জ এবং নাটোর এগ্রো লিমিটেড নাটোর জেলায় উৎপাদন খাতে সর্বোচ্চ ভ্যাটদাতার এ সম্মাননা পায়।

 

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হাত থেকে আরএফএল ইলেকট্রনিকস-এর পক্ষে সনদপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল। এছাড়া জেলা পর্যায়ের অনুষ্ঠানে হবিগঞ্জ এগ্রোর পক্ষে জেনারেল ম্যানেজার এইচ এম মঞ্জুরুল হক, নাটোর এগ্রোর পক্ষে জেনারেল ম্যানেজার হযরত আলী পুরস্কার গ্রহণ করেন।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
11 December 2019

সেরা ভ্যাটদাতার সম্মাননা পেল প্রাণ-আরএফএল এর ৩ প্রতিষ্ঠান

chitrodesh.com