চিত্রদেশ

‘হঠাৎ বিয়ে’ করলেন মিম-তাহসান

বিনোদন ডেস্ক:

সঙ্গীত তারকা ও অভিনেতা তাহসান আর অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। দুজনেই তাদের দীর্ঘদিনের ক্যারিয়ারে মেধা, ফ্যাশন সেন্স, ব্যক্তিত্ব ও গ্ল্যামার দিয়ে জয় করে চলেছেন ভক্তদের মন। একসঙ্গে জুটি বেঁধে এরই মধ্যে তারা বেশ কিছু নাটক বিজ্ঞাপন ও টেলিছবিতে কাজ করেছেন।

সম্প্রতি করোনাকালে তাদের দুজনের শর্টফিল্ম ‘কানেকশান’ ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে নতুন খবর হলো, ‘হঠাৎ বিয়ে’ করেছেন এই দুই তারকা! শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই? আসলে বাস্তবে নয় নাটকে। আসছে ঈদে তরুণ নির্মাতা ওসমান মিরাজের পরিচালনায় ‘হঠাৎ বিয়ে’ শিরোনামের একটি ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন এই জনপ্রিয় জুটি।

‘হঠাৎ বিয়ে’ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘নাটকটির কাজ আমরা গত বছরে শেষ করেছিলাম। নির্মাতা চেয়েছিলেন এটাকে ওয়েব ফিল্ম হিসেবে বানাবেন। কিন্তু বিভিন্ন কারণে তা করতে পারেননি নির্মাতা। তাই এবারের ঈদে নাটকটি টেলিভিশনে প্রচারিত হচ্ছে।

নির্মাতা সূত্রে জানা যায়, আসন্ন কোরবানি ঈদে বাংলাভিশনের ঈদ অনুষ্ঠানমালায় ‘হঠাৎ বিয়ে’ ওয়েব ফিল্মটি প্রচারিত হবে।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 July 2020

‘হঠাৎ বিয়ে’ করলেন মিম-তাহসান

chitrodesh.com