প্রধান সংবাদসংগঠন সংবাদ

লকডাউন আরও কঠোরভাবে পালন করা হবে: মেয়র তাপস

স্টাফ রিপোর্টার:
লকডাউনে কিছু ত্রুটি-বিচ্যুতি ধরা পড়েছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, পুরান ঢাকার ওয়ারীর লকডাউন আরও কঠোরভাবে পালন করা হবে।

মঙ্গলবার নগরভবনে ওয়ারী লকডাউন নিয়ে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মেয়র এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, গত ৪ জুলাই থেকে ওয়ারীর তিনটি সড়ক ও পাঁচটি গলি লকডাউন করা হয়েছে। এ লকডাউনে কিছু ত্রুটি-বিচ্যুতি ধরা পড়েছে। সেটা আমলে নেয়া হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহে একটি করে সমন্বয় সভা করা হবে। লকডাউন আরও কঠোরভাবে পালন করা হবে।

তিনি বলেন, ওয়ারীর লকডাউন এলাকায় যারা করোনা পরীক্ষা করেছেন, তাদের ৫০ শতাংশের মধ্যেই করোনা সংক্রমণ পাওয়া যাচ্ছে। এলাকাবাসীকে ধৈর্য্ ও সহনশীলতার সঙ্গে লকডাউন মোকাবেলায় সরকারকে সহায়তা করার অনুরোধ করেন তাপস।

কোরবানি ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের কিছুটা সুযোগ দেয়ার বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, আমরা অত্যন্ত দুঃখিত। আমাদের কাছে এমন কোনো নির্দেশনা নেই। তাদের লকডাউনের গুরুত্ব অনুধাবন করতে হবে। আগে জীবন, তার পর জীবিকা।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক, সচিব আকরামুজ্জামান, ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান প্রমুখ।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 July 2020

লকডাউন আরও কঠোরভাবে পালন করা হবে: মেয়র তাপস

chitrodesh.com