প্রধান সংবাদ

করোনায় ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ৪০১৪

স্টাফ রিপোর্টার:
বিশ্বে যখন মৃত্যু মিছিল তখন করোনায় বাংলাদেশেও দিনকে দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৭৮৩ জন মারা গেলেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৪ হাজার ১৪ জন। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৮০১ জন।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি সবাইকে স্বাস্থ্য পরামর্শ মেনে ঘরে থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি পুষ্টিকর খাবার গ্রহণেরও পরামর্শ দেন। একই সাথে যারা করোনার এই মহামারিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ দেন নাসিমা।

নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৫৭ হাজার ৭৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ।’

এর আগে রোববারের বুলেটিনে জানানো হয়, দেশে চব্বিশ ঘণ্টায় আরো ৩৮০৯ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১,৩৭,৭৮৭। এ সময়ের মধ্যে মারা গেছেন আরো ৪৩ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১৭৩৮।

চিত্রদেশ //এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
29 June 2020

করোনায় ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ৪০১৪

chitrodesh.com