প্রধান সংবাদসারাদেশ

ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ হারালেন স্বামী-স্ত্রীসহ ৩ জন

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় থ্রি হুইলারের (পাগলু) যাত্রী স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ দুজন।

মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কাদশুকা ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ শুকানিপাড়া গ্রামের সাদেকুল ইসলাম (৩২) ও তার স্ত্রী সুফিয়া। অপরজন নওগাঁর বাদালচানপুর গ্রামের একি উদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁওয়ের শহর থেকে আসা ট্রাকের ধাক্কায় থ্রি হুইলারের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিভিশনের কর্মকর্তা মফিজার রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহত স্বামী ও স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়টি বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল ইসলাম প্রধান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চিত্রদেশ //এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 June 2020

ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ হারালেন স্বামী-স্ত্রীসহ ৩ জন

chitrodesh.com