প্রধান সংবাদরাজনীতি

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ। বৃহস্পতিবার রাতে তার করোনার পজিটিভ রিপোর্ট আসে।

শুক্রবার বিকালে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

নির্মল রঞ্জন গুহ গণমাধ্যমকে জানান, কয়েক দিন আগে তার জ্বর হয়েছিল। এরপর করোনা পরীক্ষার জন্য গত তিনদিন আগে নমুনা দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন এবং ভালো রয়েছেন বলে জানিয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
19 June 2020

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি করোনায় আক্রান্ত

chitrodesh.com