কর্পোরেট সংবাদপ্রধান সংবাদ

এবার করোনায় আক্রান্ত যমুনা গ্রুপের চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার:
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১৪ জুন বাবুলের করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

তিনি বলেন, এখন অ্যাপোলো (এভার কেয়ার) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। শারীরিক অবস্থা উন্নতির দিকে। এসময় পরিবারে আর কেউ করোনায় আক্রান্ত হননি বলেও জানান তিনি।

যমুনা গ্রুপ বাংলাদেশে বড় শিল্প গ্রুপের একটি। বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটর সাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজ উৎপাদন করছে এই গ্রুপটি। তাছাড়া যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিকানায়ও রয়েছে এই গ্রুপটি।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
19 June 2020

এবার করোনায় আক্রান্ত যমুনা গ্রুপের চেয়ারম্যান

chitrodesh.com