অর্থ-বাণিজ্যসারাদেশ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি:
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। সোমবার (৩০ আগস্ট) সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ভারতে আটকা পড়া পাসপোর্ট যাত্রীরা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে পারবেন।

হিলি কাস্টমস সিঅ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ কে বলেন, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে দুই দেশে সরকারি ছুটি থাকায় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে মঙ্গলবার সকাল থেকে আবারও যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তাই বন্দরের অভ্যন্তরেও ভারতীয় ট্রাক থেকে পণ্য লোড-আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, সরকারি ছুটির দিনেও অন্য দিনের মতো যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। তবে আপাতত দুই দেশের মাঝে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। কিন্তু ভারতে আটকা পড়া যাত্রীরা দেশে ফেরত আসতে পারছে।

চিত্রদেশ//এফটি//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 August 2021

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

chitrodesh.com