খেলাধুলাপ্রধান সংবাদ

সাফজয়ীদের এক কোটি টাকা পুরস্কার দেবে অলিম্পিক এসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক
নেপালে টানা ২য় বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এদিকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। শনিবার (১৬ নভেম্বর) বিওএ ভবনে প্রথম সভা করেছেন নতুন সভাপতি। এই সভায় নারী দলের এই অর্জনে এক কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে বিওএ’র সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হবে। এক কোটি টাকা দেয়া হবে নারী দলকে। যার জন্য কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন হবে। কক্সবাজারে এই আয়োজনের দায়িত্ব নিয়েছেন আমাদের সভাপতি।

এর আগেও ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনী নারী দলটি সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আর্থিক পুরস্কার প্রদান করেছিল। সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। এবার বিওএ এবং সেনাবাহিনী যৌথভাবে নারী চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেবে।

সাফ চ্যাম্পিয়ন হয়ে সাবিনা খাতুনরা এবার ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা পুরস্কার পেয়েছেন। এরপর সাউথ ইস্ট ব্যাংক থেকে পেয়েছেন আরেকটি সংবর্ধনা। বাফুফে দেড় কোটি ও বিসিবি ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 November 2024

সাফজয়ীদের এক কোটি টাকা পুরস্কার দেবে অলিম্পিক এসোসিয়েশন

chitrodesh.com