বিনোদন

শাহরুখ না, শাকিবকে বেছে নিলেন হানিয়া আমির

বিনোদন ডেস্ক
সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নিতে গত ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকায় আসেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্কের আমন্ত্রণে বাংলাদেশে এসে শনিবার ঘুরে দেখেছেন রাজধানী পুরান ঢাকার আহসান মঞ্জিল। এদিন নাগা মরিচের ঝাল্মুড়ি দিয়ে সকালের নাশতা সেরেছেন তিনি।

২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সানসিল্কের উদ্যোগে আয়োজিত এক শোতে মুল আকর্ষণ ছিলেন হানিয়া। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক সৌমিক আহমেদ অভিনেত্রীকে ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং বলিউড বাদশা শাহরুখ খানের মধ্যে একজনকে চুজ করতে বলেন। ‘শাকিব খান নাকি শাহরুখ খান’। সেখানে শাকিব খানকে বেছে নেন এ পাকিস্তানি অভিনেত্রী। হানিয়া জানান, তিনি শাকিবের ভক্ত।

এদিকে ঢালিউড সুপারস্টারের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-তে নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের অভিনেত্রীকে। হানিয়া বাংলাদেশে আসার আগে ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছিল, সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দেশে সফরে আসার পর সিনেমার বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে।

সূত্র জানায়, ‘‘প্রিন্স’-এ এতদিন শাকিবের বিপরীতে ইধিকা পালকে ভাবা হয়েছিল। কিন্তু এবার ভাবা হচ্ছে হানিয়া আমিরকে। এরইমধ্যে হানিয়া আমিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তিনি কিছু জানাননি। কিছুদিনের মধ্যে তিনি ঢাকায় আসছেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। সেসময় ‘প্রিন্স’ নিয়ে প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন করবেন সংশ্লিষ্টদের সঙ্গে।’’

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 September 2025

শাহরুখ না, শাকিবকে বেছে নিলেন হানিয়া আমির

chitrodesh.com