প্রধান সংবাদশিক্ষা

শাহবাগে ৪ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান

স্টাফ রিপোর্টার:
চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার সকালে জাতীয় যাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীদের ৪ দফা দাবির ধধ্যে রয়েছে- সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার, বেসরকারি পলিটেকনিকের সেমিস্টার ফি প্রত্যাহার, সেশনজট নিরসন, প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নেয়া এবং ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধি করা।

শিক্ষার্থীরা বলছেন, করোনার মধ্যে অনেক শিক্ষার্থী আর্থিক সমস্যায় আছেন। কিন্তু অধিকাংশ বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলো সেটা বিবেচনা করছে না। বরং তারা অতিরিক্ত ফি আদায় করছে।

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
18 January 2021

শাহবাগে ৪ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান

chitrodesh.com