প্রধান সংবাদ

রাজধানী ছেড়েছে ১ কোটির অধিক মানুষ

স্টাফ রিপোর্টার:
ঈদ উপলক্ষে রাজধানী ছেড়েছেন এক কোটির বেশি মানুষ। ব্যবহৃত মোবাইল সিমের হিসাব থেকে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

সোমবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী তার পোস্টে জানান, ১লা মে পর্যন্ত তিন দিনে ঢাকা শহর ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ ৫ হাজার ছাড়িয়ে গেছে। এর আগের দুদিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে গিয়ে থাকলে সিমের মোট সংখ্যা কোটি অতিক্রম করে গেছে। ১লা মে সর্বোচ্চ ২৮ লাখের বেশি সিম ঢাকা ছেড়েছে।

 

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 May 2022

রাজধানী ছেড়েছে ১ কোটির অধিক মানুষ

chitrodesh.com