প্রধান সংবাদ

মাস্ক না পরলে লাখ টাকা জরিমানা, ৬ মাসের জেল

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বাড়ির বাইরে চলাচলরত অবস্থায় ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মনে চলতে হবে। কেউ এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইন–২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাইরে চলাচলের ক্ষেত্রে সবসময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা নাহলে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ধারা ২৪ (১), (২) ও ধারা ২৫ (১) ও (২) অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে। আর এই আইন বাস্তবায়ন করবে জেলা প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষ।

নতুন এই ঘোষণা অনুযায়ী, মাস্ক না পরে বা অন্যান্য স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাচল করলে ব্যক্তিকে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা করা যাবে। অবশ্য ঘোষণায় এই আইন জেলা প্রশাসক ও যথাযথ কর্তৃপক্ষকে সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ ৬ মে একটি নির্দেশনা জারি করে। সেই নির্দেশনায় এই পরিবর্তনগুলো যুক্ত করা হয়েছে।

ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক বা যথাযথ কর্তৃপক্ষ যদি মনে করেন, সংক্রমণ আইনের ২৪ (১, ২) ধারায় অপরাধ সংঘটন করলে সর্বোচ্চ সাজা ছয় মাসের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা।

এ ছাড়া নির্দেশনায় রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত অতিপ্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।

 

চিত্রদেশ//এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 June 2020

মাস্ক না পরলে লাখ টাকা জরিমানা, ৬ মাসের জেল

chitrodesh.com