প্রধান সংবাদবিনোদন

বিয়ে-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জয়া

কাজের পাশাপাশি অভিনেত্রী জয়া আহসানের ঘরের খবর পেতেও মুখিয়ে থাকেন দর্শক। কবে বিয়ে করছেন, কেন একা থাকেন এসব জানার খুব শখ তাদের। তবে অভিনেত্রী মুখে কুলুপ এঁটে রাখায় সে স্বাদ মেটে না। এবার যেন জয়ার একটু দয়া হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে কথা বলেছেন বিয়ে ও বিচ্ছেদ নিয়ে।

বিয়ে নিয়ে জয়া বলেন, ‘বর্তমান জীবন খুবই এনজয় করছি। দেখুন, পরিবার তো শুধু স্বামী-স্ত্রীকেই ঘিরে নয়, অথবা পার্টনার হলেই হয় না, পরিবারে আরও অনেকেই আছে। পরিবারে মা-বাবা আছেন, আমার বাড়িতে যেসব লোক কাজ করেন, তাঁরা আছেন। চারপেয়ে পোষ্য আছে। আমি খুবই এনজয় করি।’
একাকী জীবন যাপন নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমি তো কোনো কিছু পরিকল্পনা করি না। যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই, দরকার আছে, তখনই হব। তবে এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। কারণ, আমি খুবই ভালো আছি, শান্তিতে আছি চারদিকে। আমার আপাতত কোনো প্ল্যান নেই।’

এদিকে প্রথমবারের মতো ওয়ব সিরিজে কাজ করতে যাচ্ছেন জয়া। এটি নির্মাণ করবেন মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 April 2024

বিয়ে-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জয়া

chitrodesh.com