অপরাধ ও আইনপ্রধান সংবাদ

পিয়াসার পর মডেল মৌ আটক

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বারিধারার বাসায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটকের পর এবার মোহাম্মদপুরে একটি বাসা থেকে ইয়াবাসহ মডেল মৌ আক্তারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার গভীর রাতে মোহাম্মদপুর এলাকার বাবর রোডে মৌয়ের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবি উত্তরের যুগ্ম কমিশনার হারুন-অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালায় ডিএমপির গোয়েন্দা বিভাগ।তার বাসা থেকে বিদেশি মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় পিয়াসাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

অভিযানকালে পিয়াসার ঘরের টেবিল থেকে চার প্যাকেট ইয়াবা (কত পিস জানা যায়নি), রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ, ফ্রিজে একটি আইসক্রিমের বাক্স থেকে সিসা তৈরির কাঁচামাল এবং বেশ কয়েকটি ই-সিগারেট পাওয়া গেছে। এছাড়া পিয়াসার কাছ থেকে ৪টি স্মার্টফোন জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।

অভিযান শেষে গোয়েন্দা পুলিশের নারী সদস্যদের মাধ্যমে পিয়াসাকে একটি মাইক্রোবাসে তুলে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার (মডেল পিয়াসা) বাসায় অভিযান পরিচালনা করা হয়। তাকে আটক করা হয়েছে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 August 2021

পিয়াসার পর মডেল মৌ আটক

chitrodesh.com