প্রধান সংবাদসারাদেশ

পিরোজপুরে বাসচাপায় নিহত ৩

পিরােজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসচাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন।

রোববার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মুসুল্লিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি জানান, ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস মঠবাড়িয়া যাচ্ছিল। পথে উপজেলার মুসুল্লিবাড়ী এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই তিন অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়। এসময় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 December 2019

পিরোজপুরে বাসচাপায় নিহত ৩

chitrodesh.com