স্বাস্থ্য কথা

পরিবারের সঙ্গে খারাপ সম্পর্ক স্ট্রোকের ঝুঁকি বাড়ায়!

স্বাস্থ্য কথা ডেস্ক:
পরিবার ছাড়া কি মানুষ বাঁচতে পারে? অনেকেই হয়ত পারে। তবে পরিবারহীন ব্যক্তির জীবন ততটা সুখকর হয়ে ওঠে না। সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পরিবার। ব্যক্তির বিকাশ, মানসিকতা, ভালোবাসা, ক্রোধসহ অনেক কিছুতেই পরিবার প্রভাবকের ভূমিকা পালন করে। সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, পরিবারের সঙ্গে খারাপ সম্পর্ক ব্যক্তির স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।

সম্প্রতি পরিবারের সঙ্গে সম্পর্ক ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলে, তা জানতে একটি সমীক্ষা পরিচালিত হয়। সমীক্ষাটির প্রধান, মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের সহযোগী অধ্যাপক সারারাহ বি উডস বলেন, আমরা দেখেছি পরিবারের আবেগঘন পরিবেশ ব্যক্তির স্বাস্থ্যে ব্যাপক প্রভাব ফেলে। এছাড়া ২০ বছর পার হয়ে যাওয়ার পর তার স্ট্রোক হতে পারে এবং এটি মাথাব্যথাতেও প্রভাব ফেলে।

জার্নাল অব ফ্যামিলি সাইকোলজিতে প্রকাশিত ওই সমীক্ষায় ২ হাজার ৮০২ জন ব্যক্তির তথ্য উঠে এসেছে। তিন দফায় নেয়া তথ্যে গড়ে ৪৫ বছর বয়সী ব্যক্তিরা অংশ নেয়। এতে পরিবারের বন্ধন ও সম’র্থন নিয়ে প্রশ্ন করা হয়।

গবেষকেরা এতে দেখতে পান, যাদের পারিবারিক বন্ধন বেশ শক্তিশালী, তারা তুলনামূলকভাবে রোগে কম আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে পরিবারের সঙ্গে যাদের সম্পর্ক খারাপ, তারা অধিক মাত্রায় অসুস্থ হয়ে পড়েছেন। বয়স্ক লোকদের মধ্যে যারা রোগাক্রান্ত, তাদের পারিবারিক ইতিহাস খুঁজে দেখা গেছে, প্রত্যেকেই পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ জীবনযাপন করছেন না।

চিত্রদেশ ডটকম//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 November 2019

পরিবারের সঙ্গে খারাপ সম্পর্ক স্ট্রোকের ঝুঁকি বাড়ায়!

chitrodesh.com