প্রধান সংবাদ

পররাষ্ট্র সচিব হলেন মাসুদ বিন মোমেন

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ বিন মোমেন। যিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত রয়েছেন।

মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়েছে যে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি বর্তমান পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন।

এদিকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে যোগ দিচ্ছেন। রাবাবের নিয়োগ আদেশ এরই মধ্যে অনুমোদন হয়েছে।

মাসুদ বিন মোমেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালে দু’দেশের সম্পর্ক খুবই জোরদার হয়। ওই সময়ে পশ্চিমারা শেখ হাসিনার সরকারের ওপর থেকে মুখ ফিরিয়ে নিলেও জাপান সমর্থন করে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও রোহিঙ্গা ইস্যু সামাল দিতে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
31 December 2019

পররাষ্ট্র সচিব হলেন মাসুদ বিন মোমেন

chitrodesh.com