সংগঠন সংবাদ

নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত,সম্পাদক মেজবাহ

নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সাখাওয়াত হোসেন সভাপতি এবং মেজবাহ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক।

নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি নার্গিস আক্তার হেলালী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব ইকবাল, কোষাধ্যক্ষ কামরুল হাসান, দপ্তর ও প্রচার সম্পাদক কাজী জিয়াউল হক, মহিলা সম্পাদিকা রাজিয়া সুলতানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- ইসতিয়াক মোহাম্মাদ ফয়সল, আবু নাসের এবং মোহাম্মদ মহিউদ্দিন।

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
19 December 2019

নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত,সম্পাদক মেজবাহ

chitrodesh.com