প্রধান সংবাদ

নিশো-মেহজাবিনের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক:
ঈদুল আজহায় দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত ‘ঘটনা সত্য’ নাটকে সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের হেয় এবং নেতিবাচক ধারণা প্রচারের অভিযোগে অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার ঢাকা অতিরিক্ত মহানগর হাকিম আবু বকর ছিদ্দিকীর আদালতে পৃথক দুটি মামলা করেন প্রতিবন্ধী অধিকার কর্মী বশির আল হোসাইন। আদালত শুনানি শেষে মামলা দুটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) তদন্ত করে ২২ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

প্রথম মামলায় নিশো ও মেহজাবিন ছাড়াও আসামি করা হয়েছে- বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ, নাটকের চিত্রনাট্যকার মঈনুল সানু, পরিচালক রুবেল হাসানকে।

আর পরের মামলায় আসামি করা হয়েছে- ব্যারিস্টার সুমন, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, অনুষ্ঠান পরিকল্পনাকারী জাহিদ নেওয়াজ খান, প্রযোজক রাজু আলিম, উপস্থাপক সোমা ইমলামকে।

প্রথম মামলাটি করা হয় ‘ঘটনা সত্য’ নামের একটি নাটক নিয়ে, যা চ্যানেল আইয়ের ঈদুল আজহার আয়োজনে ২৩ জুলাই প্রচার করা হয়েছিল। আর দ্বিতীয় মামলাটি করা হয়েছে চ্যানেল আইয়ের আলোচনা অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’ এর ১১ জুলাইয়ের পর্ব নিয়ে, যেখানে একজন আলোচকের কথায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ‘নেতিবাচক ধারণা’র প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ‘ঘটনা সত্য’ নাটকে দেখানো সংলাপে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের বাবা মা ও পরিবারকে ঝুঁকির মুখে ঠেলে দেয়া হয়েছে। আর দ্বিতীয় মামলায় বাদীর অভিযোগ ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা প্রসঙ্গে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের একটি মন্তব্য নিয়ে।

সেখানে অভিযোগ করা হয়, ওই টকশোতে ব্যারিস্টার সুমন বলেন, আমার নিজের ছেলেটারে প্রতিবন্ধী বানাইয়া রাইখা আমি এখন আর্জেন্টিনার ছেলে এবং ব্রাজিলের ছেলে নিয়া লাফাচ্ছি। লাফানো ঠিক আছে। আমরা অনেক ছোটবেলা থেকে ম্যারাডোনার ভক্ত, কিন্তু নিজের ছেলেটারে এভাবে প্রতিবন্ধী বানাব?

 

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
12 August 2021

নিশো-মেহজাবিনের বিরুদ্ধে মামলা

chitrodesh.com